1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ২৭সেপ্টেম্বর মঙ্গলবার  বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন-সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ-,সুলতান আহমেদ ভূইয়া,বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান,জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,বানিয়াচং

উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ,জনাব আলী সরকারি কলেজের প্রভাষক গোপেশ মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী,বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খানম,ইউএনও অফিসের উপপ্রশাসনিক অফিসার সুব্রত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ফয়জুর রহমান খান রুবেল, প্রমুখ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
28 September 2022

বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD