বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা, জেলা, লিড নিউজ

বানিয়াচংয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২:২৬
Facebook WhatsApp

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ শামীমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া লিলু, কাজল চ্যাটার্জি, মোঃ মুত্তাকিন বিশ্বাস, ডাঃ আব্দুল্লা আল মুক্তাদির প্রমুখ। এছাড়া সাংসদ আব্দুল মজিদ খানের পিএস সেলিম উদ্দিনসহ ডাক্তার ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাংসদ আব্দুল মজিদ খান দ্রুত সময়েয়ের মধ্যে হাসপাতাল বেষ্টিত সীমানা প্রাচীর নির্মাণের লক্ষ্যে দ্রুত হাসপাতালের সীমানা নির্ধারণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান রাখেন। এছাড়া হাসাপাতালের দুইটি পয়েন্টে আরো দুটি গভীর নলকূপ স্থাপন করে দেয়ার আশ্বাস দেন। সার্জারি বিভাগের ডাক্তার না থাকায় সভা চলাকালীন সময়ে তিনি মোবাইলে সিভিল সার্জনের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন।

এছাড়া বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের লোকজনের স্বাস্থ্য সেবার জন্য স্থাপিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নার্সসহ সকলকে আরো যত্নবান হয়ে কাজ করার জন্য তিনি তাগিদ দেন।

Share this news as a Photo Card

17 September 2022

বানিয়াচংয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...