1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে-স্থানীয় সরকার যুুুুগ্ম সচিব এনামুল হাবীব - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে-স্থানীয় সরকার যুুুুগ্ম সচিব এনামুল হাবীব

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে-স্থানীয় সরকার যুুুুগ্ম সচিব এনামুল হাবীব
মানবজীবনে জ্ঞানার্জন একটি অপরিহার্য বিষয়। জীবনকে জানতে হলে, নিজের সত্ত্বাকে উপলব্ধি করতে হলে, সর্বোপরি বড়ো মানুষ হতে হলে আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে। জ্ঞান অন্বেষণের প্রধানতম অনুষঙ্গ হচ্ছে বই পড়া। আর বই পড়ার উৎকৃষ্ট স্থান হচ্ছে গ্রন্থাগার। নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুক্তাহার গ্রামে অবস্থিত ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ বই পড়া আন্দোলনে যেভাবে গ্রামীণ জনপদে কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনী। রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য পুত্র রত্নদীপ দাস রাজু লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
গত ৯ সেপ্টম্বর বৃহস্পতিবার  বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এর নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হাবীব উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন মুক্তাহার গ্রাম সহ অত্র এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন। গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা রত্না দাশের সভাপতিত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক লিপটন দাশের সঞ্চালনায় সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলোয়ার, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, বাংলাদেশ লাইব্রেরি ডেভেলপমেন্ট এসোসিয়েশন হবিগঞ্জ জেলার সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানন্দ দাশ,
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অধ্যক্ষ তনুজ কান্তি রায়, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সুবিনয় পুরকায়স্থ,  মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, উপজেলা শিশু শিক্ষা একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক, মেম্বার বিকাশ দত্ত রায়, তরুণ সমাজসেবক পিন্টু
চন্দ্র দাশ, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, যুবলীগ নেতা বিশ্বজিৎ দাশ নারায়ণ,  ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ -এর সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাশ পল্টু। স্বাগত বক্তব্যে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজু বলেন- গ্রন্থাগারের ভবন নির্মাণের মাধ্যমে এই জনপদের মানুষ আপনাকে বহুদিন মনে রাখবে। তিনি প্রধান অতিথির বদান্যতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি গ্রন্থাগার উন্নয়নে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ, অভিনাশ দাশ, কনকেন্দু দাশ বাবুল, প্রদীপ চন্দ্র দাশ (ক্যাশিয়ার),  বনস্পতি দাশ, পরেশ চন্দ্র দাশ, রথীন্দ্র দাশ, ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর কোন ফাউন্ডার রত্নেশ্বর দাস রামু, গ্রন্থাগারের সদস্য সাগর দাশ জনি, দেবাশীষ দাশ রতন, শুভ দাশ কণিক, পার্থ দাশ, রিপন দাশ প্লাবন,  স্বপন দাশ, সুভাষ দাশ প্রমুখ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
08 September 2022

নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে-স্থানীয় সরকার যুুুুগ্ম সচিব এনামুল হাবীব

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD