বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা, লিড নিউজ

৫ আগষ্ট জাতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়-নবীগঞ্জে শোক সভায় এমপি মিলাদ গাজী

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১২:০০
Facebook WhatsApp
নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেছেন ১৫ আগষ্ট জাতির ইতিহাসে একটি কলংকজনক অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর যুদ্ধ বিধঃস্থ এ দেশকে যখন পূর্ণগঠনের কাজে হাত দিয়েছিলেন তখনই এ দেশের কিছু কুলাঙ্গার ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের ১৭ জনকে হত্যা করে এ দেশের ইতিহাস পরিবর্তন করেছিল। তিনি বলেন বঙ্গবন্ধু হত্যাকান্ডের যাতে বিচার না হয় ইমডেমনিটি অধ্যাদেশ আইন জারী করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট ক্ষমতায় আসার পর কালো আইন বাতিল করে হত্যাকান্ডের বিচার ও রায় কার্যকর করেছেন। অচিরেই বাকী খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
তিনি ১৫ ই আগষ্ট সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ,
প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। উপজেলা পল্লী জীবিকায়ন  কর্মকর্তা সাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য  রাখেন,উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ শাহনূর আহমেদ ছানু, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু,পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ,ক্যান্সার রোগীদের অনুদানের চেক প্রদান,যুব ঋন প্রদান, রচনা ও  চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পূরস্কার বিতরণ করা হয়।
দিবসের শুরুতে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

Share this news as a Photo Card

15 August 2022

৫ আগষ্ট জাতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়-নবীগঞ্জে শোক সভায় এমপি মিলাদ গাজী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...