1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সরকারি বিল বাকি থাকলে বাতিল হবে প্রার্থিতা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সরকারি বিল বাকি থাকলে বাতিল হবে প্রার্থিতা

Reporter Name
  • রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে
ভোটার হালনাগাদ নিয়ে ইসির ১৬ নির্দেশনা

নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এক নির্দেশনায় জানিয়েছেন, সংসদ নির্বাচনের প্রার্থীদের অবশ্যই সব ধরনের সরকারি বিল পরিশোধ করতে হবে। শুধু তাই নয় ১২ নভেম্বরের মধ্যে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য পরিসেবা বিল পরিশোধ করতে হবে। অন্যথায় তিনি প্রার্থী হতে পারবেন না।

শনিবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

এ ব্যাপারে পরিপত্রে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার সাত দিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।

প্রার্থিতা বাতিল হওয়ার ব্যাপারে সেখানে আরও উল্লেখ করা হয়েছে, কৃষি কাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখের সাতদিন আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি পরিশোধে খেলাপি হলে প্রার্থী অযোগ্য হবেন।

এ ছাড়া সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন বলেও জানানো হয়।

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD