বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
রাজনীতি, শীর্ষ

তারেক রহমানকে কটূক্তি : সোমবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রদল

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ২:৩৯
Facebook WhatsApp

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্য প্রদানের প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রোববার সন্ধ্যায় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টতা ও স্পর্ধাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও জেলার সমমান শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা মেনে নেবে না। ছাত্রদল রাজপথে সেসকল অশুভ শক্তিকে মোকাবেলা করবে। প্রতিবাদ হিসেবে আমরা একদিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

প্রেস বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

18 July 2022

তারেক রহমানকে কটূক্তি : সোমবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রদল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...