1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে হাওড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

হবিগঞ্জে হাওড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জে হাওড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন তারা। নৌকাটি রউয়াইল হাওড়ে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে চার নারী মারা যান। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

নিহতরা হলেন শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো: রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
13 July 2022

হবিগঞ্জে হাওড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD