1. sm.khakon@gmail.com : bkantho :
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী - ছবি : সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পৌঁছেন তিনি। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন।

দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত এ মেগা প্রকল্পের জমকালো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। পরে বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।

তিনি বেলা ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।

দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
24 June 2022

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD