1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নবীগঞ্জে ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ সোহেল মিয়া(৩৭) কে গ্রেফতার করেছে।
২৫ এপ্রিল সোমবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদের দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ, এসআই আবু বক্কর,এ এস আই লোকেশ দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার শশুরবাড়ী ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইউনুছ মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশে সূত্র জানায়,গ্রেফতারকৃত সোহেলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। সে দীর্ঘ কয়েক বছর ধরে  ইনাতগঞ্জ ইউনিয়নের  কাকুড়া গ্রামে তার শশুর ইউনুছ মিয়ার বাড়িতে থেকে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৫ কেজিগাজা সহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ডালিম আহমেদ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
25 April 2022

নবীগঞ্জে ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD