বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

নবীগঞ্জে নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অপরাধে অবাধ্য পুত্র শ্রীঘরে

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১০:১৯
Facebook WhatsApp

নবীগঞ্জে নেশার টাকার জন্য মা-বাবাকে মারধোর করার অপরাধে সুমন আহমদ (২৮) নামে এক অবাধ্য পুত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে কসবা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত সুমন আহমদ (২৮) উল্লেখিত গ্রামের ফুলকাছ উদ্দিনের পুত্র।

জানা যায়- নেশার টাকার জন্য সুমন প্রায়ই মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বাড়ি ঘর ভাঙচুর করতো মর্মে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার একই কার্যক্রম করায় তাকে মোবাইল কোর্টে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ। অপরাধীকে আটকে সহায়তা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

22 April 2022

নবীগঞ্জে নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অপরাধে অবাধ্য পুত্র শ্রীঘরে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...