বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

বাহুবলের মিরপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ৬:৩৯
Facebook WhatsApp
হবিগঞ্জের বাহুবলে নিন্ম আয়ের জনগণের জন্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ৭ হাজার ৩শ ৫৬ জনকে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের পরিচালনায় উদ্বোধন ঘোষনা করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ প্রমূখ।
প্রতি প্যাকেটে রয়েছে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল। প্রতি প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ বলেন, মিরপুর ইউনিয়নে ৮শ ৪০ জন ব্যক্তিকে টিসিবি পণ্য বিতরন করা হয়েছে।

Share this news as a Photo Card

20 March 2022

বাহুবলের মিরপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...