বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের আনন্দের দিন : এমপি মিলাদ গাজী

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১০:৩৩
Facebook WhatsApp
নবীগঞ্জ বাহবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন হতো না।  বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃৃত্বে দেশ আজ উন্নয়নের দােরগোড়ায়।
তিনি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডঃ গতিগোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস, উপজেলা সহকারী কমিশনার  ভুমি উত্তম কুমার দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, ওসি ডালিম আহমদ, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া,
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিল হোসেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু,উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী,পৌর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী,ইকবাল আহমদ বেলাল,ফয়সল তালুকদার, মাহবুবুর রহমান রাজু প্রমূখ। সভার শুরুতে কোনআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ। এছাড়া সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০টি পতাকাসহ আনন্দ শোভাত্রা,৭ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন করেন
প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার আসাদ উল্লা,প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ তালুকদার,ইউপি চেয়ারম্যন নির্মেলন্দু দাশ রানা,হবিবুর রহমান হাবিব,রঙ্গ লাল দাশ, আওয়মীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,অমলেন্দু সুত্রধর,শিক্ষক কাঞ্চন বনিক,সহ বিভিন্ন  সংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভাশেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ২৩ টি ষ্টল পরিদর্শন করেন। পরে এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

17 March 2022

বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের আনন্দের দিন : এমপি মিলাদ গাজী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...