1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
মেধা শূন্য বিদ্যালয় :- এস এম খোকন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মেধা শূন্য বিদ্যালয় :- এস এম খোকন

এস এম খোকন
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
মানবিক সমাজ গঠনে নতুন অঙ্গীকার : এস এম খোকন

স্কুলের উঠোনে আজ কাঁদে শূন্যতা,
চিরচেনা কণ্ঠগুলো নিভে গেছে কোথা?
জোর করে বিদায়, সন্মানহীন প্রস্থান,
জ্ঞানীর হৃদয়ে শুধু নীরব অভিমান।

কালো কালির খাতা যেন আজ সাদা,
যেখানে ছিল স্বপ্ন, এখন শুধু গাদা গাদা
অর্থহীন শব্দ, চিন্তাহীন পাঠ,
নির্দেশে চলে ক্লাস, নেই মনের ঠাঁট।

শিক্ষক ছিলেন আলো, ছিলেন দীপ্ত দীপ,
তাদের তাড়িয়ে কে দিল এমন চিপ?
মেধা নয়, এখন চাহিদা চাকরি–
কেউ ভাবে না আর শিশুটির স্বপ্নের ভোরে।

মাথা নিচু করে দাঁড়ায় পাঠশালা,
বুক চিরে বলে ওঠে– “আমায় ফিরাও বালা!”
যদি শিক্ষক না থাকে, কী হবে পাঠে?
যে বীজে নেই জীবন, সে গাছে কি ফুল ফোটে?

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD