1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করার লক্ষ্যে বানিয়াচংয়ে ‘বাংলা কিউআর বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস এবং অগ্রণী ব্যাংক বানিয়াচং শাখার নেতৃত্বে ও সকল তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেরাব হোসাইন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মাঈনুদ্দিন, অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার, পুবালী ব্যাংক হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারক চন্দ্র মহন্ত, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. লুৎফুর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল,গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলা কিউআর ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের প্রসার, আর্থিক সেবাকে সহজলভ্য করা এবং নগদ অর্থের ব্যবহার কমানোর ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকেরা সহজে লেনদেন করতে পারবেন। বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রসার নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা কিউআর হলো একটি অভিন্ন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহকেরা সমর্থিত ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে সহজে লেনদেন করতে পারেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
28 October 2026

বানিয়াচংয়ে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD