1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে ১০ মিনিটে - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে ১০ মিনিটে

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা মাত্র ১০ মিনিটে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ১৪টি দেশের সাথে আমাদের অন অ্যারাইভাল ভিসা চুক্তি রয়েছে। এসব দেশের মানুষ আবেদনের পর ডলারে পেমেন্ট করে এক মাসের অন-অ্যারাইভাল ভিসা পাবেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশী নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে বিশ্বের অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক সময় ৪৫ মিনিট বা এক ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি, সেটা হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।

তিনি বলেন, এ ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবে। পরে একটি কোড পাবেন তারা।

এ কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এ সিস্টেমই আজ চালু হলো। ভিসার মেয়াদ হবে এক মাস।

তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে, শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে।

জাহাঙ্গীর চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দেয়ার চিন্তা-ভাবনা চলছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরো সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে বেশি।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD