1. sm.khakon@gmail.com : bkantho :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ শ্রীঘ্রই দেশে ফিরবেন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ শ্রীঘ্রই দেশে ফিরবেন

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
খালেদা জিয়া রোজার ঈদের পরে দেশে ফিরতে পারেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে  অনেকটা সুস্থ তিনি অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক। ২৭ জানুয়ারি ২০২৫  সোমবার লন্ডন সময়  রাত ৯য়টায় পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মহফিল শেষে তিনি সাংবাকিদের  এ কথা বলেন।

এম. এ. মালিক বলেন, খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমানসহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

তিনি বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের চেয়ে বাসায় তাঁর  বেটার ট্রিটমেন্ট হচ্ছে। রোববারও দেখলাম ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে তারেক রহমান বসা।যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, খালেদা জিয়া তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন।

উনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ উনাকে দেখতে চান।উল্লেখ্য যে  বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন।  ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে পুত্র  তারেক রহমানের কিংষ্টনের বাড়ীতে  রয়েছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
27 January 2025

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ শ্রীঘ্রই দেশে ফিরবেন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD