1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি : গ্রেফতার-১ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি : গ্রেফতার-১

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ, (হবিগঞ্জ)
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে
নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি : গ্রেফতার-১
নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় মালামালসহ একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে।  এসময় মুদি দোকানের জন্য ক্রয় করা মালামাল, পিকআপ ভ্যান লুট ও চালককে অপহরণের ঘটনা ঘটে।  এ ঘটনায় খোয়া যাওয়া মালামালসহ জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়- গত ১০ ডিসেম্বর  সোমবার রাতে সিলেট শহরস্থ কালীঘাট বাজারের মেসার্স আরাফাত ট্রের্ডাস থেকে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলীর দোকানের জন্য ক্রয়কৃত মসুরের ডালের ৫টি বস্তা, ফ্রেস কোম্পানীর ৬০ বস্তা চিনি, চিড়া ১০ বস্তাসহ সর্বমোট ৩ লাখ ৭৯হাজার টাকার মুদি মালামাল পিকআপ ভ্যানে করে হবিগঞ্জের চুনারুঘাট বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেন পিকআপ ভ্যান চালক মামুন মিয়া।
পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই পিকআপ ভ্যানের গতিরোধ করে একটি প্রাইভেট কার । এসময় ৫-৬ জনের অজ্ঞাত একদল ডাকাত কার থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পিকআপ ভ্যান চালককে অস্ত্রের মুথে জিম্মি করে। এসময় পিকআপ ভ্যান চালক মামুন মিয়াকে মারধর করে প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল।
এসময় ডাকাত দলের দুই সদস্য পিকআপ বুঝাই মালামালসহ পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কলের মাধ্যমে জানতে পেরে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন, ওসি (অপারেশন) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ তরিকুল ইসলাম, এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই খালেকুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর ব্রীজের উপর থেকে পিকআপ ভ্যান ও অক্ষত অবস্থায় চালক মোঃ মামুন মিয়াকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জমির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া মালামালের মধ্যে ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলী (৩৫) বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু করে জড়িতদের ধরতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সন্ধিগ্ধ আসামী হিসেবে রুস্তমপুর গ্রামের মৃত তাজুদ মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
11 December 2024

নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি : গ্রেফতার-১

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD