1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশ ও প্রতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা করা হয়।

পরে মানববন্ধন শেষে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।

এছাড়া উপজেলা খাদ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
09 December 2024

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD