1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী কারাগারে - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী কারাগারে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

নবীগঞ্জের এক জনৈক মহিলার পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলায় বালাগঞ্জের এক ব্যবসায়ী কারাগারে। বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়নের বাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র ও গোয়ালা বাজারের আরিয়ান স্টোরের স্বত্ত¡াধিকারী টিপু মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ ঘোলডুবা এলাকার জনৈক এক মহিলা বিগত ৬ নভেম্বর ২০২২ইং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন একটি মামলা দায়ের করেন।

সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিনের আদালত হবিগঞ্জে গোয়ালা বাজারের আরিয়ান স্টোরের স্বত্ত¡াধিকারী টিপু মিয়া ওই মামলায় হাজিরা দিলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিন তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা যায়- গোয়ালা বাজারের আরিয়ান স্টোরের স্বত্ত¡াধিকারী টিপু মিয়া নবীগঞ্জ ঘোলডুবা এলাকার জনৈক এক মহিলার সাথে পরিচয়ের পর তাকে বিবাহ করিবে মর্মে তাহার বিভিন্ন ভিডিও নগ্ন ছবি, বিকৃত ছবি তুলে এবং জনৈক ওই মহিলা ও মহিলার পরিবারের নিকট থেকে দুই লক্ষ টাকা দাবী করে।

টাকা না দিলে ধারণকৃত বিভিন্ন ভিডিও, নগ্ন ছবি, বিকৃত ছবি ফেইসবুক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে বলে হুমকি-দামকী দেয় এবং প্রকাশ করে। পরে টিপুর এহেন আচরণে অতিষ্ট হয়ে ওই মহিলা বিগত ৬ নভেম্বর ২০২২ইং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন একটি মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD