বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় বাইক আরোহী নিহত ॥ শরীরে মিললো ১০ কেজি গাঁজা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ৩:২৭
Facebook WhatsApp

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এসময় নিহতের দেহ ও বাইক থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে।

নিহত আরোহী চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র জাকির হোসেন (২৫) এবং আহত ব্যক্তি একই উপজেলার একডালা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।

রবিবার ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় দিনারপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি ও চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি দিনারপুর কলেজের সামনে আসামাত্রই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাকির হোসেন (২৫) নিহত ও আজগর আলী (৩৫) আহত হন।
পরে নিহত জাকির হোসেনের শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ও মোটর সাইকেলের সীটের ভিতর ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। মোটরসাইকেলে গাঁজা থাকায় আহত আজগর আলীকে শেরপুর হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, শেরপুর হাইওয়ে থানার এস.আই হাদিউল ইসলাম।

Share this news as a Photo Card

27 October 2024

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় বাইক আরোহী নিহত ॥ শরীরে মিললো ১০ কেজি গাঁজা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...