1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি॥ বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদের নিকটবর্তী সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ ) কবিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী রাসেল আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সহকারী শিক্ষক শফিউল আলম খান মুছা,অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD