1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই দুর্গাপূজা নিবির্ঘ্নে সম্পন্ন হচ্ছে : নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই দুর্গাপূজা নিবির্ঘ্নে সম্পন্ন হচ্ছে : নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই দুর্গাপূজা নিবির্ঘ্নে সম্পন্ন হচ্ছে : নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান

হবিগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। শনিবার বিকেলে দুর্গাপূজার বিজয়াদশমীতে নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউড় আখড়া পূজা মন্ডপ ও লোকনাথ আশ্রম দুর্গাপূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন।

পরে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান দর্শনার্থী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন- সকল শ্রেণীপেশার মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, তাই দুর্গাপূজা মন্ডপগুলোতে সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে এরই ফলশ্রুতিতে শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা উদযাপন সম্ভব হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার,

নাগরিক টেলিভিশন ও বাংলা ট্রিবিউন-এর প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ, গোবিন্দ জিউর আখড়ার মন্ডপের সভাপতি মন্টু আচার্য্য, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, লোকনাথ আশ্রমের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, খোকন দাশ তালুকদার গুপ্ত প্রমুখ।

এ সময় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় প্রশাসন, রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD