1. sm.khakon@gmail.com : bkantho :
বাহিনীকে শুদ্ধ করতে চাই, কারো অপরাধ ঢাকতে চাই না : আইজিপি - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বাহিনীকে শুদ্ধ করতে চাই, কারো অপরাধ ঢাকতে চাই না : আইজিপি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
বাহিনীকে শুদ্ধ করতে চাই, কারো অপরাধ ঢাকতে চাই না : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম বলেছেন, আমরা বাহিনীকে শুদ্ধ করতে চাই, তাই বলে কারো অপরাধ ঢাকতে চাই না।

আজ মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, সাম্প্রতিক বিক্ষোভে যেসব পুলিশ অপরাধ কাজের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ‘ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।’

তিনি জানান, পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তন করার জন্য ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে পুলিশের প্রশিক্ষণের ওপর বেশি জোর দেয়া হবে।

‘পুলিশ নিরপেক্ষভাবে, গণতান্ত্রিক উপায়ে কাজ করবে। তাই, অপরাধীদের মোকাবিলার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করতে আমরা প্রশিক্ষণের ওপর বেশি জোর দিতে চাই।’

পুলিশের পোশাক পরিবর্তন করার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেন তিনি।

‘পোশাক পরিবর্তন করা প্রয়োজন। পোশাক একটি মাইন্ডসেট তৈরি করে। এই পোশাক পরে সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটেছে। আমাদের অনেক পুলিশ সদস্যও আহত-নিহত হয়েছে।’

তিনি আরো জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে ‘স্বাধীনভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ’ করা হবে।

সূত্র : বিবিসি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
13 August 2024

বাহিনীকে শুদ্ধ করতে চাই, কারো অপরাধ ঢাকতে চাই না : আইজিপি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD