1. sm.khakon@gmail.com : bkantho :
কয়েকজন বিচারপতির পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

কয়েকজন বিচারপতির পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
কয়েকজন বিচারপতির পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে শপথভঙ্গ করার অভিযোগ এনে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ করা হয়। পদত্যাগ না করলে তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সরকারি আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবিও জানান তিনি।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি প্যানেল থেকে নির্বাচিত দু’জন কার্যনির্বাহী সদস্যের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী সদস্য দুজন হলেন, সৈয়দ ফজলে এলাহী অভি ও ফাতেমা আক্তার।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গাতে অনেক বিচারপতি যারা শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। মোফাজ্জল হোসেন চৌধুরীর অনেক সম্পদ গোপন ছিল। তাকে খালাস দিয়ে দিয়েছে। পাশাপাশি একই কোর্ট ইকবাল হোসেন টুকু-আমান উল্লাহকে সাজা দিয়ে দিয়েছে।

যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে, শপথ ভঙ্গ করছে। আমি দাবি জানাচ্ছি আপনারা বিচার করার অনপযুক্ত। যারা এসব করেছেন আমি অনুরোধ করব এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না হলে আমরা তাদের নাম বলে দিবো। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। আপনারা আওয়ামী লীগ হয়ে রাজনৈতিক নেতাদের বিচার করবেন, তা হবে না। যারা করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন।

জরুরি অবস্থার বিষয়ে তিনি বলেন, ছাত্রসমাজসহ কেউ জরুরি অবস্থা চায় না। আমরা মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের মতো সরকার চাই না। রাজনৈতিক বন্দীদের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেকে জেলে আছেন।

তাদের জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি। শুধু জামিন না তাদের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ অনুসারে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। শুধু জামিন দিলে হবে না। কারণ পরে আবার হাজিরা দিতে হবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে। সকল মামলা প্রত্যাহার করতে হবে। আজকালের মধ্যে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
07 August 2024

কয়েকজন বিচারপতির পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD