1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
মাগুরায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী নিহত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

মাগুরায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী নিহত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
মাগুরায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী নিহত

মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন। তার বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।

এ নিয়ে অসহযোগ আন্দোলনে মুন্সিগঞ্জে ২ জন এবং মাগুরায় একজনসহ তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেল।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD