1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
জুমার নামাজের পর চট্টগ্রামে গণমিছিল - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

জুমার নামাজের পর চট্টগ্রামে গণমিছিল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে গণমিছিল বের করেন মুসল্লিরা।

প্রথমে মসজিদের সামনে পাঁচ থেকে ১০ মিনিট অবস্থান করে টেরিবাজার ও লালদীঘি হয়ে মিছিল এগিয়ে যায়।

পরে বৃষ্টির কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় বিক্ষোভকারীরা। বৃষ্টি কমে এলে নিউমার্কেট এলাকায় জড়ো হয়ে অবস্থান নেয় তারা। সেখানে ৩৫-৪০ মিনিট অবস্থান করে তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সহস্রাধিকের বেশি বিক্ষোভকারী গণমিছিলে অংশ নেয় বলে জানান স্থানীয় সংবাদকর্মীরা। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে আজ সারা দেশে প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD