1. sm.khakon@gmail.com : bkantho :
মোবাইল ইন্টারনেটে আবারো বন্ধ ফেসবুক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মোবাইল ইন্টারনেটে আবারো বন্ধ ফেসবুক

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে
মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক–হোয়াটসঅ্যাপও বন্ধ
প্রতীকী ছবি

মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ করে গ্রাহকরা এমন সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহকরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এ সামাজিকমাধ্যম চালাচ্ছেন। তা দিয়েই তাদের অনেকে ফেসবুকে সমস্যায় পড়া নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন।

তবে ব্রডব্যান্ড সংযোগে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
02 August 2024

মোবাইল ইন্টারনেটে আবারো বন্ধ ফেসবুক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD