
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে সাভারে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় এমআইএসটির এক শিক্ষার্থীকে নেয়া হয়।
এ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন,‘মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আইডি কার্ড ছিল। তবে সেটা অস্পষ্ট থাকাতে পুরো নাম ভালোভাবে বোঝা যায়নি।’
তিনি আরো বলেন, ছেলেটি সিএসই বিভাগের। তবে কোনো বর্ষ সেটা বোঝা যায়নি। বয়স আনুমানিক ২৪ বছর হবে। এছাড়া হাসপাতালে পুলিশের গুলিতে আহত চারজন ভর্তি আছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে অনেকেই।
ওই শিক্ষার্থীর বাড়ি সাভারেই বলে জানান তিনি। শিক্ষার্থীর পূর্ণাঙ্গ পরিচয় জানতে বিশ্ববিদ্যালয়ে ফোন করা হলেও তারা কিছু জানাতে পারেনি।
ইউসুফ আলী বলেন, ‘ওই শিক্ষার্থীর বাবা-মা সাথে অনেক লোক নিয়ে এসে লাশ নিয়ে যায়। আর কোনো কিছু তাদের কাছ থেকে জানা যায়নি।’
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply