1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বিদুৎপৃষ্ট হয়ে নিহত চান মিয়ার পরিবারের হাতে নবীগঞ্জ জে,কে স্কুলের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিদুৎপৃষ্ট হয়ে নিহত চান মিয়ার পরিবারের হাতে নবীগঞ্জ জে,কে স্কুলের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
বিদুৎপৃষ্ট হয়ে নিহত চান মিয়ার পরিবারের হাতে নবীগঞ্জ জে,কে স্কুলের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান
১২ জুলাই শুক্রবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদে বিদুৎ পৃষ্ট হয়ে হাওরে পানিতে তলিয়ে মৃত চান মিয়ার পরিবারকে নবীগঞ্জ জে,কে সরকারী উচ্চ  বিদ্যালয়ের  ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা নগদ ১ লাখ ১১ হাজার টাকা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল জাহান চৌধুরী , কাগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ আলীর মাধ্যমে উল্লেখিত পরিমান টাকা মৃতের পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
এসময় নবীগঞ্জ জেকে সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০০৬ শিক্ষার্থী ব্যাচের মাহফুজুর রব রনি, ফাইজুর রব পনি,  অরুনাভ বনিক পলাশ, স্বপন দাশ, সুজন দাশ,  নিপু দাশ, গোবিন্দ দাশ,সাইফ হাসান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ জেকে সরকারী উচ্চ বিদ্যালয়ের  ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা নৌকা ভ্রমন ঝিলুয়া মাকালকান্দি হয়ে ফিরছিল। পথিমধ্যে বানিয়াচংয়ের হলিমপুর নামক স্থানে পৌছুলে বিদ্যুৎ পৃষ্ট নৌকার মাঝি বাতাকান্দি গ্রামের চান মিয়া(৩৫) পানির নীচে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১৮ ঘন্টা প্রচেষ্টার পর চান মিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD