1. sm.khakon@gmail.com : bkantho :
বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত : মোদি - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত : মোদি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের জন্য উভয় দলকে শুভকামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভারতের রাজধানীতে অবস্থিত হায়দরাবাদ হাউজে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন।

এর আগে তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
22 June 2024

বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত : মোদি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD