1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে জাতির পিতার জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব,

মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজিব খান, ভানু চন্দ্র চন্দ, সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, আসাদুজ্জামান খান, সুরুজ মিয়া, সাধনারাণী সুত্রধর, নাগরিছ জামান, তাজ উদ্দিন, আবুল মনসুর তুহিন, নুপুর দেবসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও শিক্ষকবৃন্দ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
13 March 2024

বানিয়াচংয়ে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD