1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব শুরু - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব শুরু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব শুরু
যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী  শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব  উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠান সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে শুক্রবার (০১ মার্চ) বিকালে শুরু হয়েছে।
অনুষ্ঠান মালার  মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান  সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের  সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায়
অনুষ্টানে উপস্থিত ছিলেন,মৃনাল কান্তি দাশ বাদল, সহ সভাপতি শিক্ষক নিখিল সুত্রধর,
রশময় শীল,বিধু ভূষন গোপ,শিক্ষক সুব্রত দাশ,শিক্ষক সুবিনয় পুরকায়স্থ,,রতিশ দাশ,নরেশ দাশ,অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অনজন,সজল দেব,দিপন দাশ,নয়ন দাশ,জয়হরি দেব,হৃদয় শীল,বিপুল দাশ,বিজিত দেব,গোপেন্দ্র শীল,রিনা সরকার,লীলা সরকার,অনিক সরকার, আনন্দ নিকেতনের সভাপতি দেবুল ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক পলাশ বনিক,শৈলেশ দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্টানমালার মধ্যে আজ শনিবার সকাল ৭.৩৫ মিনিটে ১৩৬ তম জন্মলগ্ন ঘোষনা,সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,১০ টায় বস্ত্র বিতরন,১২ টায় লীলা সংকীর্তন,ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্টান,আনন্দবাজারে ভান্ডারে বিতরন। অনুষ্টানে সকলের উপস্থিতি কামনা করছেন উদযাপন কমিটি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
02 March 2024

নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব শুরু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD