1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সহপাঠিদের হাতে কলেজ ছাত্র খুন॥ রহস্য উদঘাটন করেছে পুলিশ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নবীগঞ্জে সহপাঠিদের হাতে কলেজ ছাত্র খুন॥ রহস্য উদঘাটন করেছে পুলিশ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সহপাঠিদের হাতে কলেজ ছাত্র খুন॥ রহস্য উদঘাটন করেছে পুলিশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহপাঠিদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ প্রাথমিক ভাবে ৫ জনের নাম সনাক্ত ও ঘটনার কারন উদঘাটন করেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হয়েছে বলে ধারনা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।পুলিশ জানায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠি মান্না,জুয়েল, শাফি,অলি, লিমনসহ ৭-৮ জন । এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত পাঁচ থেকে সাত জনের নাম সনাক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
28 February 2024

নবীগঞ্জে সহপাঠিদের হাতে কলেজ ছাত্র খুন॥ রহস্য উদঘাটন করেছে পুলিশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD