
জামালপুরের মেলান্দহে ব্যাংক গ্রাহকের সেবা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর আয়োজন করে।
জামালপুর বিকেবির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিকেবি’র মহা ব্যবস্থাপক জামিল আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা আ’লীগ সম্পাদক মো: জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী,
মহিলা ভাইস চেয়ারম্যান জেসিমন আখতার প্রমুখ। সভায় ৪০ জন কৃষকের মাঝে প্রায় ১ কোটি টাকার উন্মুক্ত ঋণ বিতর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন-ইসলামপুর কৃষি ব্যাংক কর্মকর্তা শামিউল হাসান শামীম।
Leave a Reply