1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
বানিয়াচংয়ে পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে পরিসংখ্যান  ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় আলাদা আলাদা র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোশারফ হুসেন প্রমুখ। এছাড়া, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD