
বানিয়াচংয়ে ঝগড়া থামাতে গিয়ে নজরুল মিয়া (৩২) নামে এক জামাতা শশুর বাড়িতে খুন হয়েছেন। তিনি দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জনক। আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত মুনাফ উল্লার পুত্র।
ঘটনাটি ঘটেছে বুধার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিার সময় বানিয়াচং উপজেলার পানিউন্নয়ন বোর্ডের বাঁধ (আদর্শগ্রাম) গ্রামে ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় ঐ সময়ে ঐ গ্রামের ছালেক মিয়ার পুত্র আলঙ্গীর মিয়া (২৪) ও একই এলাকার কাশেম মিয়ার পুত্র মুসতাক মিয়া (২৮) তাদের শিশু সন্তানদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ঝগড়া থামাতে গিয়ে নজরুল মিয়া তাদের হাতে থাকা লাঠির আঘাতে মাথায় মারত্নক জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অপরাধীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply