
রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, রমজান মাসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply