
লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ৩টায় উপজেলা সভাকক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় হাওড়ের ফসল রক্ষা সহ দুর্যোগ প্রশমনে বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা করা হয় এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষার্থে উন্মুক্ত আলোচনা করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ইউএনও নাহিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া,
লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লব সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, সমবায় কর্মকর্তা রুপালী রাণী পাল,লাখাই পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply