
৫ মাস ২ দিন পর হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকেল ৫টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ম্যাডামের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গতপরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply