1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের বার্ষিক প্রতিযোগীতার পরীক্ষা সম্পন্ন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের বার্ষিক প্রতিযোগীতার পরীক্ষা সম্পন্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জের একটি শিশু কিশোর শিল্প পরিবার আনন্দ নিকেতনের ৫ টি বিভাগের বার্ষিক চুড়ান্ত পরীক্ষা গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর অনুষ্টিত হয়েছে। সংগীতে ৯৫ জন,চিত্রাংকনে ৯২ জন,নৃত্যে ৮৩ জন,আবৃত্তিে ৫৪ জন,তবলায় ২৪ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে।

আনন্দ নিকেতনের সভাপতি দিপংকর ভট্টাচার্য্য দেবুল এবং সাধারন সস্পাদক পলাশ বনিক জানান প্রতিটি বিভাগের মধ্যে ১ম,২য় ও ৩ য় স্থান অর্জনকারীদেরকে মেধার স্বীকৃতি সরুপ পুরস্কৃত করা হবে। জানাযায়, ২০০০ সালে শুরু হয়ে আনন্দ নিকেতনের অনেক কৃতি প্রতিযোগী ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে কৃতিত্বের স্থান করে নিয়েছে।

৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগীতামুলক পরীক্ষা কেন্দ্র আনন্দ নিকেতন পরিদর্শন করেন,ইনাতগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.সঞ্জিত সেন রায়,দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রভাষক কৃপেশ দেব,আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনব দেব,সহকারী সভাপতি হরিপদ দাশ,মোজাম্মিল শিকদার,মোহিত রঞ্জর ভট্টাচার্য্য,শৈলেশ কুমার দাশ,মিহির দাশ,অভিমুণ্য দাশ,ঝুমুর ভৌমিক,গৌতম দাশগুপ্ত,গোপাল সুত্রধর,রাহুল দত্তরায়সহ বিভিন্ন বিভাগের অভিভাবকৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD