বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

বেগম রোকেয়া নারী জাগরনের অগ্রদূত : ইউএনও অনুপম দাশ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ৯:৪১
Facebook WhatsApp

শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা’ ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ শে নভেম্বর হতে ১০ই ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (০৯ ডিসেম্বর) উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা রিমা আক্তার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সফল জয়িতা দিলারা হোসেন, মনিরুল ইসলাম দুলাল, মোছাঃ আকুল বেগম, পুতুল দাশ, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ইউপি মহিলা সদস্য মরিয়ম বেগম, শামছুন নাহার প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখছেন। নারী পুরুষের স্বঅবস্থানই দেশকে এগিয়ে নিতে পারবে।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে করি পুরুষের চেয়ে নারীরা শক্তিশালী। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মায়ের সম্মান বলেই যুদ্ধ করেছি। বাবা চাকুরী করলে অবসর হয়। কিন্তু মায়ের কখনো অবসর হয়না। বিয়ের পর থেকে যে চাকুরী শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত থাকে। পরিশেষে তিনি বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্বরণ করেন।

অনুষ্ঠানে ৫টি কেটাগরিতে ৫ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে কাজল রাণী গোপ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে পুতুল দাশ, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে দিলারা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সীমা সিদ্দিকা, সফল মা ক্যাটাগরিতে মোছাঃ আকুল বেগম।

Share this news as a Photo Card

10 December 2023

বেগম রোকেয়া নারী জাগরনের অগ্রদূত : ইউএনও অনুপম দাশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...