1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৬শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে  ৭ ডিসেম্বর গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) সাকিনস্থ মৃত আমজাদ আলীর পুত্র লিটন মিয়া (৩৫) এর বসত ঘরে অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।

আসামী লিটন মিয়ার দেহ তল্লাশী করে তাহার পরিহিত জ্যাকেটের ভিতর নীল রঙের ১৬শ পিস ইয়াবা ট্যবলেট, যাহার বাজার মূল্য অনুমান ৪ লক্ষ ৮০ হাজর টাকা। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং- ৩, ৮ ডিসেম্বর ২০২৩ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
08 December 2023

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD