1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার ( চঃ দাঃ) কবিরুল ইসলাম, এসআই অমিতাব, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আহাদ মিয়া, সাদিকুর রহমান, এরশাদ আলী, শেখ সামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব প্রমুখ। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান বলেছেন, বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলার ভালো রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া মাদক, ইভটিজিং, গ্রাম্যদাঙ্গা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশী জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা কমিটির সকল পর্যায়ের সদস্যদের সমন্বয় করে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

এরপূর্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
29 November 2023

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD