
পঞ্চম দফায় ফের টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতার এবং সরকার পতনের একদফা দাবিতে আগামী বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলোর নেতাকর্মীরা।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২, ৫, ৬, ৮, ৯ ও ১২ এবং আজ ১৩ নভেম্বর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply