1. sm.khakon@gmail.com : bkantho :
লাখাইয়ে ইঞ্জিনিয়ার আফসারের দাপন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

লাখাইয়ে ইঞ্জিনিয়ার আফসারের দাপন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

মহসিন সাদেক, লাখাই হবিগঞ্জ
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
লাখাইয়ে ইঞ্জিনিয়ার আফসারের দাপন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

সাতদিনের ব্যবধানে বড় বোনের মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন লাখাই উপজেলার কৃতি সন্তান আব্দুল হাই শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক এর উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফসার আহম্মদ।

এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সিংহগ্রাম ঈদ গাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ছাতক উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জের নির্বাহি প্রকৌশলী মাহবুবুল আলম,সিলেট বিভাগীয় উপঃ প্রধান প্রকৌশলী হেলাল মোর্শেদ খান, হবিগঞ্জ ও লাখাই উপজেলার প্রকৌশলী দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাদিক মানুষ অংশ গ্রহন করেন।

মরহুমের স্মৃতিচারণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আজাদ মরহুমের শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, অপরদিকে ছাতক উপজেলা নির্বাহি কর্মকর্তা মরহুমের স্মৃতিচারণের সময় পেশাগত দায়িত্বপালনকালে মরহুমের বিভিন্ন সততার কথা উল্লেখ করে বলেন ইঞ্জিঃআফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা পরিষদের উপদেষ্টা ও স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিক, এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা গন।

এসময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক ইউপি
চেয়ারম্যান এনামুল হক মামুন,ইউপি সদস্য ছফিল মিয়া, এডঃ মাহফুজ আহম্মদ, শরিফউদ্দিন, আবুল বাসার প্রমুখ ।

উল্লেখ্য ইঞ্জিঃ আফসার আহম্মদ (৪৫) গত বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে ঢাকার একটি প্রাঃ হাসপাতালে ইন্তেকাল করেন, মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তিনি করাব ইউপির পুর্ব সিংহগ্রামের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল হাই এর ৩য় পুত্র।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
11 November 2023

লাখাইয়ে ইঞ্জিনিয়ার আফসারের দাপন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD