1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিবতরণ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিবতরণ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিবতরণ

নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম ভূট্রা, সরিষা, সূর্যমুখী ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ নভেম্বর রবিবার সকাল ১১টা কৃষি অফিসেরর হলরুমে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অফিসার শৈলন কুমার পালের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওঃ কাজী হারুনুর রশিদ, গীতা পাঠ করেন শৈলন পাল এবং শুরুতেই স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা কৃষক লীগের সাধার সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রতিটি ইউনিয়ন থেকে কৃষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৫৮০ জন কৃষকের মধ্যে রবি মৌসুমে বিনা মূল্য সার বীজ এবং কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিবতরণ করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
06 November 2023

নবীগঞ্জে কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিবতরণ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD