1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবু রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হাফেজ শামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া, নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল আলম চৌধুরী রিপন, মাহমুদ হোসেন খান মামুন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, সমবায়ীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বিভিন্ন সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এরপূর্বে একটি র‌্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ করে। পরে উল্লেখিত অতিথিদের নিয়ে “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্যে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
04 November 2023

বানিয়াচংয়ে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD