1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সড়ক দুঘর্টনার নিহত ১ আহত ৩০ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে সড়ক দুঘর্টনার নিহত ১ আহত ৩০

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সড়ক দুঘর্টনার নিহত ১ আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার  দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক মহিলা যাত্রী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো ৩০ জন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, ৩০ আক্টোবর সোমবার ভোরে মহাসড়কের সদরঘাট নামক স্থানে সিলেটগ্রামী এম আর যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৫৭৫৫১) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পশ্চিম পাশের খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সিদ্দিম মিয়ার স্ত্রী সালেহা খাতুন (৪৫) নামের এক মহিলা যাত্রী নিহত হন। দুর্ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
পুলিশ আহতদের স্থানিয় হাসপাতালও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সড়ক দুর্ঘটনার  ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 October 2023

নবীগঞ্জে সড়ক দুঘর্টনার নিহত ১ আহত ৩০

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD