1. sm.khakon@gmail.com : bkantho :
লাখাইয়ে ৭০ পুজামন্ডপের প্রধানদের সাথে পুলিশের মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

লাখাইয়ে ৭০ পুজামন্ডপের প্রধানদের সাথে পুলিশের মতবিনিময়

মহসিন সাদেক লাখাই (হবিগঞ্জ)
  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাইয়ে রবিবার বিকাল ৪ টায় লাখাই থানার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা মূলক মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের সাথে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সার্কেল মোহাম্মদ খলিলুর রহমান ।

ওসি (তদন্ত) চম্পক দাম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, লাখাই তদন্ত কেন্দ্র ইনচার্জ মোরশেদ আলম, লাখাই পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, লাখাই উপজেলা হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, সাধারন সম্পাদক ও বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, প্রেসক্লাব সহ-সভপতি মহসিন সাদেক, সাংবাদিক আশীষ দাশগুপ্ত, সুমন আহমেদ বিজয়, বিল্লাল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সাধারণ বৃন্দরা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। পূজায় কেউ মাদক সেবন করলে গ্রেপ্তার করা হবে। ডিজে গান নয়, ধর্মীয় গান বাজানোর জন্য অনুরোধ করেন । প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা রাখার জন্য বলেন।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে উপজেলা পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে।
এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি বিভিন্ন পূজা কমিটি প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৭০ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
09 October 2023

লাখাইয়ে ৭০ পুজামন্ডপের প্রধানদের সাথে পুলিশের মতবিনিময়

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD