1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে আহত ১০ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে আহত ১০

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দিনারপুর পরগণা টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে গেছে। এ ঘটনায় তিন পরিবারের ১০জন আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এদিকে টিলা ধ্বসের খবরে দিনারপুরপরগণার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৬ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীরটিলার পাদদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত।

মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে মনে ঝুঁকি ও আতঙ্ক দেখা দেয়। টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধ্বসে পড়ে। এতে মীরটিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে আসবাবপত্র, গবাদি পশুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় স্থানীয় লোকজন তিনটি পরিবারের নারী-শিশুসহ ১০ জন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। টিলাধ্বসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন- মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে বসবাস করি তাদের মনে পাহাড় বা টিলা ধ্বসের আশঙ্কা বিরাজ করে।

শুক্রবার ভোরে হঠাৎ মীরটিলার মাটি ধ্বসে আমার ঘরসহ ৩টি ঘর ভেঙে যায়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আমাদের বের করা হয়। ঘরের মালামাল ও গরুর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ৩টি পরিবারের ১০জন কিছুটা আঘাতপ্রাপ্ত হই ।

পরে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এসময় ক্ষতিগ্র পরিবারের সঙ্গে কথা বলেন ইউএনও। গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহেদ আহমদ জানান- আমার ওয়ার্ডের মীরটিলার নিচে ১৫-২০টি পরিবার বসবাস করেন।

শুক্রবার ভোরে মীরটিলার মাটি ধ্বসে পড়ে হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে গেছে। মানুষ, গবাদি পশু ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- টিলা ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে কী কী দেয়া যায় একটা তালিকা করে খুব দ্রুত সহায়তা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
07 October 2023

নবীগঞ্জে টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে আহত ১০

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD